আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা- : ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় অনুষ্ঠিত সভার অবকাশে এ দাবী করেন যে, তাদের কাছে বিদ্যমান তথ্যের ভিত্তিতে অল্পদিনের মধ্যে ইরানে সন্ত্রাসী হামলা চালাবে আইএসআইএল সন্ত্রাসীরা।
ইব্রাহিম জাফারি এ সম্পর্কে জানান, ইরাকের গোয়েন্দা বিভাগের হাত পৌঁছা কিছু তথ্যের ভিত্তিতে কিছুদিনের মধ্যেই কয়েকটি দেশে হামলা চালাবে আইএসআইএল।
তিনি বলেন : এ সকল তথ্যের ভিত্তিতে আমেরিকা মহাদেশে যুক্তরাষ্ট্র, ইউরোপে ফ্রান্স এবং এশিয় দেশসমূহের মধ্যে ইরানে হামলা সন্ত্রাসীদের বর্তমান লক্ষ্য।
প্যারিস হামলার পর করা এ মন্তব্যে তার সংযোজন, আইএসআইএল ফ্রান্সের বিষয়ে তাদের কর্মসূচী বাস্তবায়ন করতে পেরেছে। তাই নিরাপত্তা জোরদার করার জন্য আমি যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি আহবান জানাচ্ছি।
আল-জাফারি, লেবানন, মিসর ও অন্যান্য দেশে সাম্প্রতিক হামলার বিষয়ে সন্ত্রাসবাদ ও তাকফিরিদের বিরুদ্ধে একটি সমাবেশ আয়োজনের দাবী জানান।
বলাবাহুল্য, ইরাকের প্রবীন এ কূটনৈতিকের মন্তব্যের ভিডিওটি তার নিজস্ব ওয়েব সাইটেও প্রকাশিত হয়েছে।#